প্রকাশিত: Sat, Dec 2, 2023 6:52 AM আপডেট: Fri, Jun 5, 2026 4:34 PM
[১]ইউএনও ও ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন
সালেহ্ বিপ্লব, মাসুদ আলম: [২] দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
[৩] ইউএনওদের মধ্যে যারা বর্তমান কর্মস্থলে এক বছর পার করেছেন, প্রথম ধাপে তাদের বদলি করা হবে। ওসিদের ক্ষেত্রে প্রথম ধাপে থাকবেন ছয় মাস পার করা কর্মকর্তারা।
[৪] ইউএনওদের বদলির নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে লেখা চিঠিতে ইসি বলেছে, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে।
[৫] অপর চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্বাচন কমিশন জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন।
[৬] এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব এবং মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী